পাবনা নগর বাড়ি নৌবন্দরের উদ্বোধন আজ

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৭ এএম
পাবনা নগর বাড়ি নৌবন্দরের উদ্বোধন আজ

পাবনা প্রতিনিধি :

৫৬৩ কোটি টাকা ব্যয় ধরে ৩৬ একর যায়গার ওপর ২০১৮ সালে পাবনা বেড়া উপজেলার নগরবাড়ী ঘাটে যমুনা নদীর পাড়ে নির্মাণ শুরু হওয়া নৌ বন্দর উদ্বোধন হবে আজ।

আজ (শনিবার) আধুনিক নদীবন্দরের উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমরেড আরিফ আহমেদ মোস্তফাসহ অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে।

চার বছর মেয়াদি এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। তবে দীর্ঘসূত্রিতাসহ নানা জটিলতা থাকায় মেয়াদ বাড়ানো হয় দুবার।