পাবনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বেকারি ও রেস্টুরেন্টে জরিমানা
পাবনা প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার এ হামিদ রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,পাবনা এর উপ-পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি।
অভিযানে আল আকসা বেকারি এন্ড পেস্ট্রি হাউজে বিএসটিআই অনুমোদন, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যসনদ ও মূল্য তালিকা না থাকা এবং অপরিষ্কার পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ঢাকা কাচ্ছি বিরিয়ানি হাউজ নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে খাদ্য বিক্রি এবং কিচেন রেস্টুরেন্টে অনিয়মের দায়ে সতর্কতামূলক ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহায়তা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নিরাপদ এবং পুলিশ লাইনের একটি চৌকস টিম।









