পাবনার ঢালারচরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম
পাবনার ঢালারচরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি :

পাবনার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়ন ভিত্তিক এই কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা বলেন, “কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ঢালারচর ইউনিয়নের এই কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রেরণা জোগায়। এই ঐক্যই জাকের পার্টির শক্তি।”

জনসভায় সভাপতিত্ব করেন ঢালারচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ সেন্টু সরদার এবং সঞ্চালনা করেন জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা জাকের পার্টির সভাপতি মোঃ কাজী হায়দার, সহসভাপতি মোঃ আবুল সরদার, পাবনা–সিরাজগঞ্জ সাংগঠনিক বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল কালাম আজাদ, শ্রমিক পরিবহন পাবনা জেলার সভাপতি মোঃ লিটন শেখ, আমিনপুর থানা জাকের পার্টির সভাপতি মোঃ আরজু শেখ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক ব্যাপারী, ঢালারচর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সর্দার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর ইসলাম।

উল্লেখ্য, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে এ জনসভা ও র‍্যালির আয়োজন করা হয়।