ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন বিদ্যুৎ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০১:৩৮ এএম
ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন বিদ্যুৎ

সূত্রঃ সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও একসময়ের তারকা ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।


গত ৭ জুন বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। এরপর প্রথম বোর্ড সভাতেই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব তখন আনুষ্ঠানিকভাবে কাউকে দেওয়া হয়নি।


সম্প্রতি এই বিভাগের জন্য সদস্য সচিব নিয়োগ দিয়েছে বিসিবি। শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে ক্রিকেট পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনি দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট একটি বৈঠকেও অংশ নিয়েছেন।


বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


এদিকে হাই-পারফরম্যান্স বিভাগের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার রুবেল হোসেন।


নতুন দায়িত্বে ক্রিকেট পরিচালনা বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় দল ও সংশ্লিষ্ট ক্রিকেটীয় কার্যক্রমে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ।