দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তৌফিক নেওয়াজ।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে স্বজনেরা তাকে আদালতে নিয়ে যান কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।








