সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে আরআরইউ থেকে বহিষ্কার
সূত্রঃ সংগৃহীত
রাজশাহী ব্যুরো
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে এসএম আবদুল মুগনী নীরোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
আরআরইউর সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় আলোচনা শেষে সভাপতি এসএম আবদুল মুগনী নীরোকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও স্বার্থ রক্ষায় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









