শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক

সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনার শিববাড়ি মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে কালি মাখানোর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


ভাস্কর্যটির এমন অবস্থার খবর পেয়ে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় ভাস্কর্যটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে কালি মাখানোর ঘটনায় নগরজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জনপরিসরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।


এমকে/বিএম২৪