শহীদ নূর বাবুর স্মরণে গুরুদাসপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল
সংগৃহীত
মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে শহীদ সানাউল্লাহ নূর বাবুর ১৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নয়াবাজারে ধারাবারিষা ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ সানাউল্লাহ নূর বাবুর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
বক্তারা বলেন, শহীদ সানাউল্লাহ নূর বাবুর স্মৃতি ও অবদান মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে। তাঁর আত্মত্যাগ স্মরণ করে বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
স্মরণসভা শেষে শহীদ সানাউল্লাহ নূর বাবুর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









