সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে কায়কোবাদ চৌধুরী পরিবারের শ্রদ্ধাঞ্জলি
ছবি: বিডি মেইল
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কায়কোবাদ চৌধুরী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
এ উপলক্ষে গহিরায় সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কায়কোবাদ চৌধুরী পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন কায়কোবাদ চৌধুরী পরিবারের মুরুব্বি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে কে এম নাজিমউদ্দীন চৌধুরী (খোকন), জসিম উদ্দীন চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী, গিয়াসউদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, রুহুল আমিন চৌধুরী, পেয়ার মোহাম্মদ চৌধুরী, জিয়ারু মোহাম্মদ চৌধুরী, কাউসার মোহাম্মদ চৌধুরী, জালাল উদ্দীন চৌধুরী, হোসনে মোবারক তামিম, তারেক আজিজ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।








