খুলনায় গুলি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক যুবক, উদ্ধার ওয়ান শুটার গান ও চাপাতি
ছবি: সংগৃহীত
খুলনা প্রতিনিধি
খুলনায় এক ব্যক্তিকে গুলি করার চেষ্টার অভিযোগে মোঃ কামরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছেন এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
আটক কামরান হোসেন খুলনা সদর থানাধীন টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার লিটনের বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মোঃ কামাল শেখ এবং মায়ের নাম মাজেদা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা করলে এলাকাবাসী কামরান হোসেনকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক যুবক ও উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের প্রয়োজন রয়েছে।
তবে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, মামলা দায়ের এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এমকে/বিএম২৪









