যশোরে স্বজন সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৩:২৭ এএম
যশোরে স্বজন সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি


যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামে ‘স্বজন সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জলেরডাঙ্গার শফির বাড়িতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোকলেছুর রহমান।


সমাবেশে উপস্থিত ছিলেন পাট মন্ত্রণালয় ও বিজেএমসির সিনিয়র হিসাবরক্ষক কামরুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মালিকুজ্জামান কাকা, লুমিনাস যশোর অঞ্চলের ইমরান খান, কৃষক দলের থানা সভাপতি আমিনুর রহমান সর্জেত, সাবেক ইউপি সচিব তরিকুল ইসলাম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, হারুন অর রশিদ, ফার্নিচার ব্যবসায়ী মোমিনুর রহমান, কৃষক জালাল উদ্দীন, আসাররফ, জারাফাত হোসেন, আনিছুর রহমান, মাদ্রাসাশিক্ষক বিল্লাল হোসেন, আব্বাচুর রহমান তছিরসহ অনেকে।


সমাবেশে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন চাষাবাদ প্রকল্প চালুর ঘোষণা দেন বিজেএমসির সিনিয়র হিসাবরক্ষক কামরুজ্জামান। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় আরও বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেওয়ার কথাও জানান তিনি।


আয়োজকেরা জানান, স্বজন সমাবেশে অংশ নেওয়া সবাই পারস্পরিক আত্মীয়-স্বজন। আগামী বছর আরও বড় পরিসরে এ সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।


সমাবেশ শেষে নেতৃবৃন্দ এলাকার কৃষিজ অবস্থা পরিদর্শন করেন। এ সময় কৃষকদের লাভজনক চাষাবাদ নিয়ে কয়েকটি গ্রুপে আলোচনা ও মতবিনিময় করা হয়।