এনটিআরসিএ নিয়ে অপতথ্য না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
সূত্রঃ ফাইল ছবি
স্টাফ রিপোর্টার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) রাতে শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের মেয়াদে এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা করছে।
এতে আরও স্পষ্ট করা হয়, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি।
এ বিষয়ে বিভ্রান্তি এড়াতে এবং ভুল তথ্য ছড়িয়ে পড়া বন্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।









