ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম
ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

সূত্রঃ সংগৃহীত

ববি প্রতিনিধি



বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। বর্তমানে আহত ইয়াসিন আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

আজ (৯ আগস্ট) সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীমুখী বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন—আসাদুল (৪৫), মাহিন্দ্রচালক, বাকেরগঞ্জ; মামুন রেজা (৩৮), মাহিন্দ্রের যাত্রী, বেতাগী; এবং আরও একজন অজ্ঞাতনামা (২৩)।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, “সর্বশেষ তথ্যমতে, একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।”



এমকে/বিএম২৪