চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ

সূত্রঃ ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মো. শোয়াইব, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শরীফ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে আইমান নির্বাচিত হয়েছেন।


রোববার (৯ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।


নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের বর্তমান সভাপতি মো. আরাফাত এবং সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আল শাহরিয়ার, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন এবং শাহাবুদ্দিন।


নবনির্বাচিত সভাপতি মো. কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. শোয়াইব, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক আইমান সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ উল্লাহ বলেন, “এই বিজয় আমার একার নয়; এটি চট্টগ্রামের সকল শিক্ষার্থীর বিজয়। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বকে পদ নয়, বরং আমানত হিসেবে গ্রহণ করছি। সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”


তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা, নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হবে।


নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা  সভাপতি মো. আব্দুল্লাহ আল নোমান এবং সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। তারা নবনির্বাচিত নেতৃত্বের সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমে উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।


নতুন নেতৃত্বকে ঘিরে চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শিক্ষার্থীরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।