বকশীগঞ্জে বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণের অভিযোগ, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
বকশীগঞ্জে বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণের অভিযোগ, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী

সূত্রঃ সংগৃহীত

রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রোমান নামের এক যুবকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থী বর্তমানে প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত রোমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে রোমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ। পরে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রোমান তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে পরিবারের অভিযোগ।


এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বকশীগঞ্জ থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ রোমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এদিকে মামলা দায়েরের পর বাদী ও তাঁর পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।


তবে হুমকির অভিযোগের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


এমকে/বিএম২৪