ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে এসআরবি-১০ অধিনায়ক
সংগৃহীত
মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান। এ সময় পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ওয়েস্ট এন্ড পাড়া মন্দির (গৌড় গোপাল প্রাঙ্গণ) পরিদর্শনকে কেন্দ্র করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে শারদীয় দুর্গোৎসব ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদ্যাপনের পরিবেশ বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উৎসবের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এমকে/বিএম২৪








