পদোন্নতিতে নতুন কর্মস্থলে যাচ্ছেন এসিল্যান্ড শফিকুল ইসলাম, ফরিদপুর সদরে বিদায়ী সংবর্ধনা
সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামকে পদোন্নতিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. শফিকুল ইসলাম ফরিদপুর সদরে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে সহকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। তাঁর কর্মময় সময়ের স্মৃতি ও অবদান সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী সংবর্ধনায় বক্তারা তাঁর নতুন কর্মস্থলে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এমকে/বিএম২৪








