দাগনভূঞায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সংগৃহীত
সাইফ উদ্দিন নিশাত, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলামের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইমাম হাছান কচি, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ও বিআরডিবির চেয়ারম্যান নজির আহমদসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং বিপ্লব ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









