ত্রিশালে এনপিএসের উপজেলা কমিটি অনুমোদন, সভাপতি সেলিম ও সম্পাদক ফারুক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
ত্রিশালে এনপিএসের উপজেলা কমিটি অনুমোদন, সভাপতি সেলিম ও সম্পাদক ফারুক

সংগৃহীত

রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি


গণমানুষের অধিকার বাস্তবায়ন, গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার সংরক্ষণ ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস)-এর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


অনুমোদিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়াকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিশাল উপজেলা কমিটি অনুমোদনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।


নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


এ উদ্যোগের মাধ্যমে ত্রিশালে গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার সংরক্ষণ, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এমকে/বিএম২৪