গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজ গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি নিজ হাতে গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন।


এ সময় ইশরাক হোসেন বলেন, “দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।”


তিনি আরও বলেন, “বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।”


এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নামেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।


ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রোববার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়। এ ঘটনায় বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।


এমকে/বিএম২৪