খোকসায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে মো. বদিয়ার রহমান (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খোকসা থানা পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং সাবেক ইউপি সদস্য মো. বদিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বদিয়ার রহমান উপজেলার উথুলী পূর্বপাড়া এলাকার মৃত মহর আলী প্রামাণিকের ছেলে।
পুলিশের দাবি, বদিয়ার রহমান এর আগে ইউনুস মেম্বার হত্যা মামলা ও ইসলাম চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
খোকসা থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪









