কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য রিয়ান গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য রিয়ান গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য ওয়াসিপ ইসলাম রিয়ান ওরফে বিনয়কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে গভীর রাতে পৌর শহরের কৃষ্ণপুর তালতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের ভাষ্য, ওয়াসিপ ইসলাম রিয়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল-সমাবেশে গোপনে নেতৃত্ব দিতেন। তাঁর বিরুদ্ধে টায়ারে অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।


কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘ওয়াসিপ ইসলাম রিয়ানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’


প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।


এমকে/বিএম২৪