খুলনায় রেলব্রিজের নিচে সোহেলকে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
খুলনায় রেলব্রিজের নিচে সোহেলকে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন

সংগৃহীত

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা নগরীর লবণচরা থানার পুটিমারি এলাকায় রেলব্রিজের নিচে সোহেল আবুল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল জড়িত বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় হামলাকারীদের সবার মুখ ঢাকা ছিল। পরিচয় গোপন রাখতেই তারা মুখ ঢেকে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।


পরে স্থানীয়রা আহত সোহেল আবুল হোসেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


এমকে/বিএম২৪