খুলনায় দুর্গাপূজা উপলক্ষে মঞ্চস্থ ‘অভাগীর কান্না’, দর্শকদের ঢল
ছবি: বিডি মেইল
মো. আল মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় আলোচনা সভা ও ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘অভাগীর কান্না’ মঞ্চস্থ হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে রংপুর এলাকায় তৈরি হয় মিলনমেলা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টায় উপজেলার রংপুর কালীবাটী ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। পরে মঞ্চস্থ হয় জনপ্রিয় সামাজিক যাত্রাপালা ‘অভাগীর কান্না’। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর এ আয়োজন দর্শকদের মধ্যে আবেগ ও আনন্দের সৃষ্টি করে।
রংপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাবু চিত্তরঞ্জন জোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও পাওয়ার-সোর্স ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী চন্দন সিনহা এবং খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বাবু সন্দীপ চ্যাটার্জি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাস্টার আইয়ুব আহমেদ, রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালাম, সদস্যসচিব মো. খোকন তালুকদার, রংপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মৃত্যুঞ্জয় মল্লিক লাভলু, রঘুনাথপুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা এফ এম সোহাগ এবং পূজা উদযাপন ফ্রন্টের রঘুনাথপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক গোপাল চন্দ্র মণ্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি মো. গোলাম কিবরিয়া তুহিন, সহসম্পাদক সাব্বির, সাংবাদিক আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।









