কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মধ্যে ঝুটের গুদামে আগুন

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মধ্যে ঝুটের গুদামে আগুন

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার পাশের একটি মার্কেট ও কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।


রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম এ তথ্য জানান।


তিনি বলেন, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


এদিকে, শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এ পরিস্থিতিতে মহাসড়কের উল্টো পথে বিজিবির পাহারায় ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি।


এমকে/বিএম২৪