কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন
সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর দফায় দফায় আন্দোলনের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এমকে/বিএম২৪








