একটি পরামর্শই হতে পারে একটি শহর বদলে দেওয়ার অনুপ্রেরণা

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
একটি পরামর্শই হতে পারে একটি শহর বদলে দেওয়ার অনুপ্রেরণা

সংগৃহীত

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা  প্রতিনিধি


আপনার একটি গঠনমূলক মতামত, সুন্দর উদ্যোগ কিংবা জনকল্যাণমূলক পরামর্শ বদলে দিতে পারে আমাদের প্রিয় খুলনা শহরের চিত্র।


শহর শুধু প্রশাসনের নয়, শহর আমাদের সবার। তাই খুলনাকে পরিচ্ছন্ন, আধুনিক, যানজটমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রতিটি নাগরিকের ইতিবাচক পরামর্শ হতে পারে পরিবর্তনের শক্তি।


নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা আরও গতিশীল করতে সবার মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আপনার একটি পরামর্শ থেকেই শুরু হতে পারে নতুন কোনো উদ্যোগ, যা উপকৃত করবে নগরবাসীকে।


আপনার কথা, আপনার পরামর্শে—বদলে যাক প্রিয় খুলনা।


জনাব নজরুল ইসলাম মঞ্জু

প্রশাসক, খুলনা সিটি করপোরেশন (কেসিসি), খুলনা।


এমকে/বিএম২৪