কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ এএম
কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।


ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফিপুর বাজারের রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ফার্মেসির মালিকের কাছ থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, “ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”