নরসিংদীতে ফের ভূমিকম্প
সূত্রঃ সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
নরসিংদীতে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি মাটির প্রায় ৩৬ কিলোমিটার গভীরে।
এর আগে চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল শিবপুরে।
এ ছাড়া গত ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জে।
সাম্প্রতিক সময়ে নরসিংদী অঞ্চলে অনুভূত শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল গত বছরের ২১ নভেম্বরের ভূমিকম্প। ওই দিন সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছিল।
এমকে/বিএম২৪









