ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
সূত্রঃ সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান স্পিকার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী চিঠিটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। আজ থেকেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।
পদত্যাগপত্রে কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগের সময় সাধারণত পদত্যাগের কারণ উল্লেখ করেন না।
এমকে/বিএম২৪









