আমতলীতে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
আমতলীতে জাতীয় যুব দিবস পালিত

সংগৃহীত

আমতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।


দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন শিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বকুল নেসা মহিলা কলেজের প্রভাষক মো. জয়নুল আবেদীন এবং ইসলামী আন্দোলনের পৌর শাখার সেক্রেটারি মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


কর্মশালা শেষে চারজন প্রশিক্ষিত বেকার যুবকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।


এমকে/বিএম২৪