ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই ও শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপত্তি দাখিল করেন। শুনানি শেষে কমিশন অভিযোগের সত্যতা পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
তবে নির্বাচন আইন অনুযায়ী, প্রার্থিতা ফিরে পেতে চাইলে মঞ্জুরুল আহসান মুন্সি উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বা/মে২৪/ফা









