মাভাবিপ্রবিতে ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্নের লক্ষ্যে তৈরি সফটওয়্যার প্রদর্শন
সাব্বির, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এক সভার আয়োজন করা হয় । সভায় মাভাবিপ্রবি'র ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্নের লক্ষ্যে তৈরি করা সফটওয়্যার প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট ও বিভিন্ন অফিস প্রাধানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অনলাইনে ভর্তি কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় । একই সঙ্গে ভর্তি-সংক্রান্ত সফটওয়্যারের প্রদর্শন, ব্যবহার পদ্ধতি, শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সহজীকরণ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দ্রুত ভর্তি সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে, আধুনিক প্রযুক্তিনির্ভর ভর্তি ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে এবং ভর্তি কার্যক্রমকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করে তুলবে।








