ভাড়া বাসা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, রুমে মিলল সেনাবাহিনীর ইউনিফর্ম! পরিচয় নিয়ে রহস্য
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি :
সেনবাগে ভাড়া বাসা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, রুমে মিলল সেনাবাহিনীর ইউনিফর্ম! পরিচয় নিয়ে রহস্য
নোয়াখালীর সেনবাগে একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি ব্যাগ থেকে সেনাবাহিনীর একটি ইউনিফর্ম ও 'ফরহাদ' নাম লেখা একটি নেমপ্লেট উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ৯টার দিকে সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনন্নাগুনি গ্রামের সেনবাগ পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন শামসুদ্দিনের দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তি গত ১৫ মে ২০২৬ তারিখে ওই বাসাটি ভাড়া নেন। বাড়ির মালিককে তিনি জানিয়েছিলেন, সেনবাগ পল্লী বিদ্যুতে চাকরি করেন এবং পরে পরিবার নিয়ে সেখানে বসবাস করবেন। তবে বাসা ভাড়া নেওয়ার পর থেকে তিনি একাই সেখানে অবস্থান করছিলেন।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি স্থানীয় একটি হোটেলে খাবার খেয়ে নিজ কক্ষে ফিরে যান। পরে বিকেলের দিকে তাকে কক্ষের মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়। রাতের দিকে বাড়ির মালিক দরজা খোলা অবস্থায় তাকে একইভাবে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ থানার মাধ্যমে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির কক্ষ তল্লাশি করে একটি কালো রঙের ব্যাগ থেকে সেনাবাহিনীর একটি ইউনিফর্ম এবং 'ফরহাদ' নামসংবলিত একটি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে। তবে এসব সামগ্রী উদ্ধার হলেও মৃত ব্যক্তির প্রকৃত পরিচয় তাৎ









