ঈদগাঁওতে ডাকাত দলের হানা, নগদ অর্থসহ মোবাইল লুট এলাকাবাসীর উপর গুলি বর্ষন

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
ঈদগাঁওতে ডাকাত দলের হানা, নগদ অর্থসহ মোবাইল লুট এলাকাবাসীর উপর গুলি বর্ষন

নাছির নোমান,  ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয়দের প্রতিরোধের মূখে পালাতে বাধ্য হয়েছে ডাকাত দল। ২৪ জুন বুধবার রাত সাড়ে ৮ ঘটিকার সময় ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। সংঘটিত ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।  

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বর্ণিত ইউনিয়নের ভাদিতলা আলী বিন আবী তালিব (রা.) মাদ্রাসা সংলগ্ন শফিস ফকিরের ব্রীজের উপরে হঠাৎ করে ১২/ ১৪ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল অবস্থান নেয়। এ সময় ব্রীজ পারাপারকারী দুই পথচারীকে বেদড়ক মারধর করে তাদের কাচ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঐ সময় ডাকাতির শিকার দুই পথচারীদের সুর চিৎকারে এলাকাবাসী প্রতিরোধের চেষ্টায় এগিয়ে আসলে ডাকাতদল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ দিকে এলাকাবাসীর দাবি পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার না থাকায় প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় ঘটছে,ডাকাতি,ছিনতাই, খূন, মারামারি,ধর্ষনসহ নানান অপরাধ মূলক কর্মকান্ড। এ বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া জানতে চাইলে, পুলিশ কর্তা সংবাদ পত্রের আইডি কার্ড নিয়ে থানায় আসতে বলে।