আমির ভান্ডার দরবার শরীফে আসহাবে বদরী'র স্বরণে ইফতার মাহফিল ও ইয়াওমুল ফোরকান উদযাপিত

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম
আমির ভান্ডার দরবার শরীফে আসহাবে বদরী'র স্বরণে ইফতার মাহফিল ও ইয়াওমুল ফোরকান উদযাপিত

মোঃ বেলাল হোসেন,  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফে সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ইয়াওমুল ফোরকান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৭ মার্চ) বিকাল চারটার থেকে নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়, আমির ভান্ডার দরবার শরীফ মাঠ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে । ইফতার মাহফিলে শত শত ভক্ত ও আশেকান দের ঢল নেমেছে। 

শায়ের মোঃ মেহেরাজ রেজা কাদেরীর সঞ্চালনায় ইয়াওমুল ফোরকান এবং ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়। 

উক্ত ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, আমির ভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া আমির মঞ্জিল এর সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী সৈয়দ গোলাম রাসূল মুহাম্মদ ফরিদুল আবছার আমিরভাণ্ডারী (ম.) । 

উক্ত ইফতার মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোরশেদুল হক আল কাদেরী, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ বদরুদ্দোজা আমিরী,সৈয়দ শামসুদ্দোহা আমিরী, নুরুল আনোয়ার,সৈয়দ আবুল কালাম,সেয়দ জাবের হাসান হাফেজ নগরী,সৈয়দ মোরশেদুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মোদাচ্ছের আমিরী, সৈয়দ আসরার আমিরী,সৈয়দ এয়ার মুহাম্মদ আমিরী, সৈয়দ আরিফুজ্জামান আমিরী, সৈয়দ নঈমুল মোস্তফা , সৈয়দ শহিদ শাহ, সৈয়দ দায়েম উল্লাহ, সৈয়দ একরামুল হক, সৈয়দ ছদরুল মোস্তফা, সৈয়দ মঈনুদ্দিন, সৈয়দ আশরাফুজ্জামান আমিরী,সৈয়দ মোস্তাকিম আমিরী, জহিরুল হক, আবুল ফয়েজ মেম্বার, তৈয়ুবুর রহমান,মুনছুর আমিরী, আবছার উদ্দিন সোহেল, নুরুল আলম সও, বিশিষ্ট সাংবাদিক এ কে এম জাহাঙ্গীর, সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সভাপতি তৌহিদুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার সহকর্মীরা, সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবকরা, আশেক ভক্তবৃন্দরা।

আলোচকরা আসহাবে বদরী'র স্বরণে বয়ান রাখেন। তারা বদর যুদ্ধের কাহিনী বর্ণনা করেন। 

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সভাপতি তৌহিদুল ইসলাম, তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ইয়াওমুল ফোরকান ও আসহাবে বদরী'র স্বরণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম গণ শহীদ হয়েছেন। 

গাউসিয়া আমির মঞ্জিল এর সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী সৈয়দ গোলাম রাসূল মুহাম্মদ ফরিদুল আবছার আমিরভাণ্ডারী (ম.)' র অনুমতিক্রমে সাজ্জাদানশীন সৈয়দ বদরুদ্দোজা আমিরী সমাপনী মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।


বা/মে২৪/ম