২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।


মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতাবলে আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে।


এটি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাষ্ট্রপতির আহ্বানে অধিবেশনটি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে।




এমকে/বিএম২৪