শোরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন
সূত্রঃ সংগৃহীত
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক এবং মো. মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব করা হয়েছে।
আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। রোববার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা।
অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ড. শহীদুল ইসলাম জাবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল দায়িত্ব পেয়েছেন।
কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ইঞ্জিনিয়ার আরিফ জামান এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমান দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সালমা আক্তার আশা ও আব্দুল মতিন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইন দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।
এমকে/বিএম২৪









