সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত গুরুতর অপরাধের দায়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী ও দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।


আদালত বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করেন। অন্যদিকে, আতেফ নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের পাশাপাশি নির্যাতনের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে।


রায়ে বলা হয়, ২০১১ সালে দেরা প্রদেশে আসাদ সরকারের সময় সংঘটিত বিভিন্ন অপরাধ মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। এসব অপরাধের দায়ে আদালত আসাদ ও নাজিবের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করেন।


সূত্র: আল জাজিরা



এমকে/বিএম২৪