বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।


ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও বৈঠকে স্থান পায়।


বৈঠকে বিচার বিভাগীয় ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।


এমকে/বিএম২৪