যৌন পর্যটনের নতুন গন্তব্য টোকিও, বাড়ছে পর্যটকের ভিড়

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম
যৌন পর্যটনের নতুন গন্তব্য টোকিও, বাড়ছে পর্যটকের ভিড়

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


জাপানের রাজধানী টোকিও ধীরে ধীরে যৌন পর্যটনের নতুন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শহটির কিছু তরুণী যৌনকর্মে জড়িয়ে পড়ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির পর টোকিওর বিভিন্ন এলাকায় যৌনকর্মের সঙ্গে জড়িত কর্মকাণ্ড বেড়েছে। বিশেষ করে কিছু পার্ক ও আশপাশের এলাকায় বিদেশি পুরুষদের আনাগোনা বাড়ছে। তাদের মধ্যে চীনা নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য বলে দাবি করা হয়েছে।


তরুণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান লিয়াজোঁ কাউন্সিল প্রটেকটিং ইয়ুথের মহাসচিব ইয়োশিদে তানাকার মতে, অর্থনৈতিক দুরবস্থার কারণে অনেক তরুণী জীবিকা নির্বাহের জন্য যৌন শিল্পে প্রবেশ করছেন। করোনা-পরবর্তী সময়ে ঋণের চাপও এ প্রবণতা বাড়িয়েছে বলে তিনি জানান।


এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধান বিরোধী দলের নেতা কাজুনোরি ইয়ামানোই। তার মতে, এটি এখন শুধু জাপানের অভ্যন্তরীণ সমস্যা নয়; আন্তর্জাতিকভাবেও বিষয়টি দেশটির ভাবমূর্তির সঙ্গে জড়িত।


যৌন ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন চক্রের বিরুদ্ধে পুলিশ অভিযানও চালাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে যৌন ব্যবসার জন্য নারী সংগ্রহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, কিছু নারী ঋণের বোঝা সামলাতে এবং কেউ কেউ হোস্ট ক্লাবের ব্যয় মেটাতে যৌন ব্যবসায় জড়িয়ে পড়ছেন।



এমকে/বিএম২৪