রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের প্রতিনিধিদলে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রপতির সঙ্গে এটি নির্বাচন কমিশনের একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।
এমকে/বিএম২৪









