শুরু হলো ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম
শুরু হলো ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।


অধিবেশনের শুরুতেই গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান স্পিকার। এরপর তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন।


এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটি গঠন এবং সংবিধান সংস্কারসহ বিভিন্ন জনস্বার্থের বিষয়ে আলোচনা হতে পারে।


এর আগে গত ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।



এমকে/বিএম২৪