দর্শন বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আরিফুল ইসলামকে সোহরাওয়ার্দী হল সংসদের শুভেচ্ছা

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
দর্শন বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আরিফুল ইসলামকে সোহরাওয়ার্দী হল সংসদের শুভেচ্ছা

 মো: স্বাধীন খন্দকার, রাবি প্রতিনিধি :

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

এই দায়িত্ব গ্রহণ উপলক্ষে হল সংসদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. সাচ্চু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মাহমুদুল হাসান এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুনাইদ শিকদার।

অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, অধ্যাপক ড. আরিফুল ইসলামের নেতৃত্বে দর্শন বিভাগ আরও সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদী।