বিতর্কের মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম
বিতর্কের মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছেই। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে তাঁর বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এর মধ্যেই নতুন সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি।


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবীর সাজে ধারণ করা ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে লেখেন, ‘শুভ শক্তির জয় হোক...’।


ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। দেবীর সাজে পরীমনির উপস্থিতি ও ইতিবাচক বার্তা নিয়ে মন্তব্য করছেন তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।


এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে নিজের বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। পাশাপাশি সচেতনতামূলক একটি ভিডিও প্রকাশ করে আসল ও ভুয়া ভিডিও শনাক্ত করার বিষয়ে নেটিজেনদের পরামর্শ দেন তিনি।


একদিকে বিকৃত ভিডিও নিয়ে বিতর্ক, অন্যদিকে দুর্গাপূজার আবহে নতুন সাজের ভিডিও—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।


এদিকে, অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ নামের একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।