প্রধানমন্ত্রীর প্রটোকল দায়িত্ব পালনকালে অসুস্থ সাভার থানার ওসি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ এএম
প্রধানমন্ত্রীর প্রটোকল দায়িত্ব পালনকালে অসুস্থ সাভার থানার ওসি

ছবি: সংগৃহীত

ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার


প্রধানমন্ত্রী তারেক রহমানের আমিনবাজারে আগমন উপলক্ষে প্রটোকল দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম।


রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দায়িত্ব পালন করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এদিকে, বিকেলে হাসপাতালে গিয়ে অসুস্থ ওসি মো. সাইফুল আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ওসি সাইফুল আলম চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।