চৌফলদণ্ডীর আলোচিত আমজাদ হত্যা মামলার ৩নং আসামি সুদি ছৈয়দ নুর গ্রেফতার

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
চৌফলদণ্ডীর  আলোচিত আমজাদ হত্যা মামলার ৩নং আসামি সুদি ছৈয়দ নুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

পর্যটন নগরী কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে চাঞ্চল্যকর জামায়ত নেতা আমজাদ হোসাইন হত্যা মামলার ৩ নং আসামী সৈয়দ নুর(৫৫) (ওরফে সুদি ছৈয়দ নুর)কে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (৪ অক্টোবর)রাত ৩টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার আসামীর ভাগিনা  কামরুল ইসলাম রুবেলে বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় । ধৃত আসামী একই এলাকার মফজল আহমদের ছেলে। তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফি এ হত্যা মামলার প্রধান আসামি। 

স্থানীয়রা জানান, মূলত এ ছৈয়দ নূরই অত্র এলাকার যাবতীয় অপরাধের নিয়ন্ত্রক। তারা আরো জানান, বিগত ১৫ বছর আগে ছৈয়দ নুর সুধের টাকা আদায় করার জন্য তার সন্ত্রাস বাহিনী দিয়ে  একই এলাকার জসিম উদ্দিন নামক এক ব্যক্তিকে ছুরির আঘাত করে হত্যা করেন। 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খাঁন তার নেতৃত্বে পরিচালিত অভিযানে চাঞ্চল্যকর এ হত্যা মামলার উক্ত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলমও এ গ্রেফতারের সংবাদ শুনেছেন বলে জানান জানান। 

ইতিপূর্বে ঘটনার দিন রাতে  জনতা মামলার ১৪নং আসামী স্থানীয় ইউপি সদস্য এহছানুল হক(৫০)কেও আটক করে পুলিশে সোপর্দ করেছিল। নিহত আমজাদের বড় ভাই বেলাল উদ্দিন বলেন,আমার ভাইয়ের খুনিরা এলাকার প্রভাবশালী হওয়ায় বিচার নিয়ে আমরা সঙ্কিত। আসামি গ্রেফতার হওয়ায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান এবং মুল ঘাতকসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার পুর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় উক্ত গ্রেফতারকৃত ছৈয়দ নুরের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী  রায়েফ আনান রাফি (২৪), তার বাহিনীর আবছার কামাল (৩৬) ও মো: মোফাচ্ছল (৪৫) এর  নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা উপূর্যপুরী ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করে একই এলাকার নুরুল কবিরের ছেলে প্রবাস ফেরত স্থানীয় জামায়াত ইসলামীর যুব বিভাগের বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসাইনকে।। পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন