বগুড়ায় মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছবি: বিডি মেইল
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মাঝিড়া ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে মো. সোহেল, সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হুমায়ুন নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোরশেদ মিল্টন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সরকার মুকুল। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ ও মো. আবু শাহিন সানি, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল আজাদ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. মুশারফ হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মো. বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা।
সম্মেলনে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি হাসান আলী আকন্দ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন।








