খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়ায় আগুনে পুড়ে গেছে ১৫ টি দোকান; চুলার আগুন থেকে সূত্রপাত বলে ধারণা স্থানীয়দের
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে ১৫ টির বেশি দোকান। গেলো রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ারসার্ভিস এবং বিজিবি ও সেনাবাহিনী সহায়তায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা যায়, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ইলেকট্রিক শর্ট সার্কিট, কয়েল বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বলে জানা গেছে।









