সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে আনন্দ মিছিল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে আনন্দ মিছিল

সূত্রঃ বিডি মেইল

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা


সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে কালিগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহসভাপতি এবং মমতাজুল ইসলাম চন্দনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটির অনুমোদন দেন।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার।


এ সময় কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলুর রহমান খান (শাকিল), কুশলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাসানুর রহমানসহ উপজেলার ১২টি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদলের নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


প্রধান অতিথির বক্তব্যে শেখ ইবাদুল ইসলাম বলেন, ‘আজ আমরা আনন্দিত, আজ আমরা খুশি। বৃষ্টির মধ্যেও শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। যুবদলের বিগত দিনের যে সমস্যাগুলো আমরা দেখেছি, সেগুলো কাটিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে হবে।’


তিনি নবগঠিত জেলা যুবদলের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।


আনন্দ মিছিল ও আলোচনা সভায় নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদল কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।